ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঘূর্ণিঝড় ডেনিসের আঘাত, ২ জনের প্রাণহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:44 AM

ঘূর্ণিঝড় ডেনিসের আঘাত, ২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় ডেনিসের আঘাত, ২ জনের প্রাণহানি

উত্তর আটলান্টিকে প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ডেনিস’ যুক্তরাজ্যে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্কাই নিউজের এক বিবৃতিতে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেলে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডেনিস। এ সময় ঝড়ের তান্ডবে পড়ে ওই দু'জন মারা গেছেন।

যুক্তরাজ্যের কোস্টগার্ড বলেছে, প্রাণহানির খবর পেয়েই উদ্ধারকর্মীরা উপকূলে ছুটে যান। কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর তারা মারগেইট উপকূল থেকে একজনের মরদেহ উদ্ধার করেন।

ব্রিটেনের আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় ডেনিসের বেগ ঘণ্টায় ১১৩ কিলোমিটারের চেয়ে বেশি। এই ঝড়ের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ঝড়ের কারণে একদিনেই একমাসের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতরের এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড, ওয়েলস এবং দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ঘূর্ণিঝড় ডেনিস তাণ্ডব চালাতে পারে। এসব এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মানুষের জীবন হুমকির মুখেও পড়তে পারে।

উল্লেখ্য, চলতি বছরে যুক্তরাজ্যে এ নিয়ে মোট চারটি শক্তিশালী ঝড় আঘাত হানছে। গত সপ্তাহে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি প্রবল বাতাস নিয়ে ঘূর্ণিঝড় সিয়ারা আঘাত হানে। ফলে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণের কারণে বন্যাও দেখা দেয়। সেই ঝড়ের তাণ্ডবের ক্ষত না শুকাতেই আবারো শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status