|
ভেনেজুয়েলা
ভূমিকম্পে সন্তানকে বাঁচাতে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা
নতুন সময় ডেস্ক
|
![]() ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া ও তার আহত মেয়ে। ছবি : সংগৃহীত ফুটবলার হেক্টর বেলো (নিহতের স্বামী) ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আহত মেয়ে এখন রাজধানী কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হেক্টর বেলোর একাধিক আবেগপূর্ণ পোস্ট ভাইরাল হয়েছে। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি তাকে (তাদের মেয়ে) সেই গল্প বলব যে কিভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কিভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলে এবং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে যাওনি।’ গত বুধবার ভেনেজুয়েলায় পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
