ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা।
প্রকাশ: Saturday, 27 June, 2026, 7:33 PM

পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

খুলনার পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাবার ও গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। 

 ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ৩য় পর্যায়) মৎস্য অধিদপ্তর ঢাকা এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে ছোট মাছ প্রদর্শনী পুকুরে পোনা সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।


অনুষ্ঠানে ৬ জন প্রদর্শনী মৎস্য চাষিকে মনোসেক্স তেলাপিয়ার পোনা, টেংরার পোনা, বাটা মাছের পোনা, সিপি ফিড ও বিভিন্ন প্রজাতির সবজি এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status