ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অস্কার জেতা ‘প্যারাসাইট’ তামিল সিনেমার নকল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:34 AM

অস্কার জেতা ‘প্যারাসাইট’ তামিল সিনেমার নকল!

অস্কার জেতা ‘প্যারাসাইট’ তামিল সিনেমার নকল!

অস্কার ইতিহাস গড়ার জায়গা। দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ সে কাজটিই করেছে এবারের অস্কার আয়োজনে। এই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় নির্মিত চলচ্চিত্র আমেরিকান মোশন পিকচার একাডেমির শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতলো। কিন্তু নকলের অভিযোগে সে সম্মান ম্লান হওয়ার পথে। অভিযোগ, চিত্রনাট্য চুরি করেই নাকি এ সিনেমা নির্মাণ করা হয়েছে!

ভারতের দক্ষিণী প্রযোজক পি এল থেনাপ্পন দাবি করেছেন, অস্কারজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’ তাদের তামিল ছবি ‘মিনসারা কান্না’থেকে অনুপ্রাণিত। তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু এনিয়ে কোথাও কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। এ কারণে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রযোজক। সেই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করা হবে ‘প্যারাসাইট’ প্রযোজকের কাছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে থেনাপ্পন বলেছেন, ‘আমার ছবি থেকে চিত্রনাট্য চুরি করেছেন তারা। যখন তারা দেখেন আমাদের কোনো ছবি তাদের ছবি থেকে অনুপ্রাণিত, মামলা দায়ের করেন। ঠিক একই ভাবে আমরাও করব। এটাই যুক্তিযোগ্য। তবে এটাও ঠিক যে, এদেশের ছবি আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটাই তো বড় ব্যাপার।’

প্যারাসাইট সিনেমায় চিত্রিত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল শহরের দুটি পরিবারের মধ্যকার চরম অসাম্যের চিত্র। একটি পরিবার দরিদ্র, তারা থাকে একটি ভবনের বেসমেন্ট বা মাটির নিচের ফ্ল্যাটে - আর অন্যটি একটি ধনী পরিবার, যারা থাকেন বিলাসবহুল বাড়িতে। ছবির কাহিনী নিশ্চয়ই কাল্পনিক - কিন্তু তাদের ফ্ল্যাট কাল্পনিক নয়। সোলে এসব ফ্ল্যাটে হাজার হাজার লোক বসবাস করে। তারা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে, আর স্বপ্ন দেখে উন্নত ভবিষ্যতের।

সিনেমাটি একটি ব্ল্যাক কমেডি থ্রিলার। অস্কারের আগে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘প্যারাসাইট’। এছাড়া গোল্ডেন গ্লোবও জিতেছে চলচ্চিত্রটি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status