রাণীনগরের কসবা স:প্রা:বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Sunday, 16 February, 2020, 11:24 AM
রাণীনগরের কসবা স:প্রা:বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ৩৮ নং কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা,অভিভাকব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষার আলো জ্বালবো,ডিজিটাল বাংলাদেশ গড়ব”প্রতিপাদ্যকে তুলে ধরে শিক্ষার মানোন্নয়নের লক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল। অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,অভিভাবক সদস্য রেবেকা সুলতানা,সম্পা আক্তার,সিমা আক্তার,ওহিদুর রহমান,শরিফুল ইসলাম,রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: ওহেদুল ইসলাম মিলনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন