|
গাছায় পিকআপসহ ৫ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছায় পিকআপসহ ৫ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মোঃ শহিদুল ইসলাম (৩৩): পিতা-মৃত আঃ মালেক, সাং-কৃষ্ণপুর, শেরপুর সদর। মোঃ মুন্না (২৮): পিতা-মৃত সায়েদ আলী, সাং-উজিরপুর, বরিশাল। মোঃ শিমুল (১৮): পিতা-মোঃ হানিফ, সাং-ডুলিয়র নতুন বাজার, কিশোরগঞ্জ। মোঃ ইমরান (৩৫): পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং-ভায়াঙ্গাডা, শেরপুর। মোঃ হাসান (২২): পিতা-আব্দুল খালেক, সাং-মারককোল, টাঙ্গাইল। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নিচের জিনিসপত্রগুলো জব্দ করা হয়েছে: ০১টি স্টিলের তৈরি ধারালো সুইচ গিয়ার চাকু। ০৩টি স্টিলের তৈরি ধারালো চাকু। ০১টি লোহার তৈরি হাতুড়ী। ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি রূপালী রঙের মাহিন্দ্র পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১২-৪২০১)। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে শরিফপুর এলাকার রশিদ মার্কেটের সামনে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিকআপসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে গাছা থানার একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পালানোর চেষ্টাকালে পড়ে গিয়ে আসামিরা সামান্য আহত হলে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জিএমপি গাছা থানাসহ আশেপাশের মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
