ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
টুইঙ্কেল খান্নার ‘কুকীর্তি’ফাঁস!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 9:13 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 February, 2020, 9:14 PM

টুইঙ্কেল খান্নার ‘কুকীর্তি’ফাঁস!

টুইঙ্কেল খান্নার ‘কুকীর্তি’ফাঁস!

গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয়জনকে ঘিরে নানারকম বিশেশ আয়োজনে মেতে থাকেন সবাই। এদিকে এমন দিনেই স্ত্রী টুইংকেল টুইঙ্কেল খান্নার উপর বেজায় চটে গেলেন অক্ষয় কুমার। স্ত্রী হয়ে এমনটা যে কেউ করতে পারে তা বোধহয় ধারণাই করতে পারেননি অক্ষয়। জল গড়াল টুইটার পর্যন্ত।

গতকাল শুক্রবার ভালোবাসা দিবসে সারা বিশ্ব যখন মজেছে প্রেমে, ঠিক তখনই টুইঙ্কেল শেয়ার করলেন এমন কিছু কথা যা অবাক করার মত। টুইঙ্কেলের কথায়, নিতারার ক্যারাটে পরীক্ষার জন্য ওকে তৈরি করছিলাম আমি। এ দিকে অক্ষয় সারা দিন আই-প্যাড ক্রিকেট ম্যাচ দেখছিল। বাড়ি ফিরে এই দেখে আমি ওর আই-প্যাডের পাসওয়ার্ড বদলে দেই। বারবার ও চেষ্টা করছে, কিন্তু ল্যাপটপ খোলে না। সে যে কী আনন্দ আমার।

এই শুনে অক্ষয় তো রেগে লাল। পাল্টা তিনিও কতগুলো রাগের ইমোজি দিয়ে টুইটারে লেখেন, এত দিন ভাবতাম আমার ব্যক্তিগত সহকারী বুঝি এই ঘটনার জন্য দায়ী। এখন এটা জানার পর কী করা উচিত আমার?

যদিও দুজনের এই মিষ্টি ঝগড়া বেশ উপভোগই করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, শুভেচ্ছা, এমন একজনকে স্ত্রী হিসেবে পেয়েছেন। আর একজন মজা করে লিখেছেন, আরে এই সব শেয়ার করার কী দরকার ছিল? আমার স্ত্রী আপনাকে টুইটারে ফলো করে, সে জানলে তো সেও এমনটাই করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status