ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:53 PM

দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ

দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ

বগুড়ায় এক গৃহবধূকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের পর মাথার চুল ন্যাড়া করে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর পরিবহন শ্রমিক স্বামী রফিকুল ইসলাম পলাতক।

শনিবার দুপুরে বগুড়া শহরের চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতিতা গৃহবধূ ও তার স্বজনরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার পরিবহন শ্রমিক রফিকুল ইসলাম দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। তিনি গত দুই সপ্তাহ আগে স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে শহরের চকলোকমান এলাকায় নুরুল ইসলামের বাসা ভাড়া নেন।

নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন সময় বাসায় অপরিচিত পুরুষ এনে তাকে দেহ ব্যবসা করতে বলত। এতে তিনি রাজি না হলে তাকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয় রফিকুল। বিষয়টি তিনি তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে জানিয়েছেন। কিন্তু এরপরও তার স্বামী নিয়মিতভাবে তাকে দেহ ব্যবসার জন্য চাপ দিতে থাকে।

তিনি বলেন, স্বামীর ভয়ে তিনি শনিবার সকাল থেকে বাসায় তালা দিয়ে বসে ছিলেন। বেলা ১২টার দিকে তার স্বামী দুজন অপরিচিত পুরুষ নিয়ে বাসায় যায়। স্বামীর মনোভাব বুঝে তিনি দরজা খুলে দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর রফিকুল তার স্ত্রীর হাত মুখ-বেঁধে রাখে এবং সঙ্গে আসা দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। এরপর রফিকুল তার স্ত্রীর মাথার ডান পাশের কিছু অংশ ন্যাড়া করে দেয়। পরে একটি বোতলে থাকা দাহ্য পদার্থ তার শরীরে ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্বামীর দেওয়া আগুনে তার পেট থেকে নিম্নাংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

শজিমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ জানান, ওই নারীর চিকিৎসা তদারকি করা হচ্ছে। ওসিসি থেকে তাকে সব সহায়তাই দেওয়া হবে। সেই সঙ্গে পুলিশকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ঘটনা জানার পর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রফিকুলকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারি ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে আগুনে পোড়া কাপড় ও কাটা চুল সংগ্রহ করা হয়েছে। রফিকুলকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status