ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গাভির দুধ মাপার কথা বলে গৃহবধূকে গোয়াল ঘরে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:47 PM

গাভির দুধ মাপার কথা বলে গৃহবধূকে গোয়াল ঘরে ধর্ষণ

গাভির দুধ মাপার কথা বলে গৃহবধূকে গোয়াল ঘরে ধর্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রামে গাভির দুধ মাপার কথা বলে গোয়াল ঘরে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে আমির হোসেন নামে এক দুধ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউপির জয়মঙ্গলপুর মধ্যম পাড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

ধর্ষক আমির হোসেন জয়মঙ্গলপুর এলাকায় গাভির দুধ ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন। সে সুবাদে দীর্ঘ দিন আমির প্রবাসী শাহ্ জালালদের বাড়ি থেকে গাভির দুধ সংগ্রহ করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার আমির ওই বাড়িতে গাভির দুধ নিতে আসে। এক পর্যায়ে প্রবাসী শাহ্ জালালের স্ত্রীকে গাভির দুধ মাপার কথা বলে গোয়াল ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে মুখে গামছা দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দেয়ার এক পর্যায়ে ওই গৃহবধূর হাতে ছুরি দিয়ে আঘাত করে ধর্ষক আমির। বিবস্ত্র করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

ধর্ষক আমির চলে যাওয়ার সময় বাড়ি পাশ্ববর্তী ঘরের নারীরা ঘটনাটি টের পেয়ে বাইরে থাকা দোকানে বসা লোকজনকে জানায়। গ্রামবাসীরা আমিরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়।

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, ধর্ষণের ঘটনায় স্থানীয়রা আমির নামে এক দুধ বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status