|
রামগঞ্জে যুবদল নেতার বাসায় হামলা-ভাংচুর : অস্ত্র নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে যুবদল নেতার বাসায় হামলা-ভাংচুর : অস্ত্র নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদারের বাড়িতে অতর্কিতভাবে এ হামলা চালানো হয়। হামলার সময় ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় সোয়া মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামের এক যুবক প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ছাত্তার মজুমদারের বাসা লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। এসময় পিস্তলের নিচের অংশ দিয়ে বাসার বারান্দায় গিয়ে জানালার গ্লাস ভেঙে ফেলতে দেখা যায়। এ সময় পেছন থেকে এক নারী তাকে থামানোর চেষ্টা করতে দেখা যায়, পাশাপাশি তাকে গালাগালি করতেও শোনা যায়। তবে হামলার সময় ছাত্তার মজুমদার নিজে বাসায় উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, হামলার সঙ্গে জড়িত সুমন মজুমদার ভুক্তভোগী আব্দুস ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই। এ ঘটনায় উভয় পক্ষের কেউই কোনো কথা বলেননি। প্রকাশ্যে অস্ত্র দিয়ে এই হামলা-হত্যাচেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
