|
পাইকগাছায় কপোতাক্ষ নদীতে পা ধুতে গিয়ে নিখোঁজ একজনের খোঁজে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় কপোতাক্ষ নদীতে পা ধুতে গিয়ে নিখোঁজ একজনের খোঁজে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশ সেখানে নদীর ঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি স্রোতের পানিতে তলিয়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল ১১টা পর্যন্ত উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গেলেও নিখোঁজ শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অবস্থান করছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
