|
দীঘিনালায় বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামি আটক
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামি আটক পুলিশ জানায়, দীঘিনালা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোস্তাক আহামদ, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার দুই আসামি মো. আব্দুল হান্নান (৪৫) ও নুর মোহাম্মদকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং নুর মোহাম্মদ স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের দক্ষিণ শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার নথি অনুযায়ী, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদ্যমান মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
