ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
'তাহসান হ্যান্ডসাম' শুনে চটে গেলেন সৃজিত?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:30 PM

'তাহসান হ্যান্ডসাম' শুনে চটে গেলেন সৃজিত?

'তাহসান হ্যান্ডসাম' শুনে চটে গেলেন সৃজিত?

শীতের শেষে চলে এসেছে বসন্ত। গত দুই দিন ধরেই বসন্ত উদযাপন করেছে বাংলাদেশ। বাদ নেই তারকারাও। হালের আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জী আর রাফিয়াত রশিদ মিথিলা সোশ্যাল সাইটে নিজেদের বসন্ত বরণের ছবি পোস্ট করেছেন। মিথিলার পোস্টে এক বাংলাদেশি ব্যক্তির কমেন্ট দেখে বেশ চটেই গেছেন সৃজিত। সেখানে তাহসানকে 'হ্যান্ডসাম' আর সৃজিতকে 'বুড়ো' বলা হয়েছে।

সোশ্যাল সাইটে টুইটারে নিজেদের যুগলবন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম রায়ের জনপ্রিয় গান 'বসন্ত এসে গেছে'র চার লাইন দিয়েছেন মিথিলা। কমেন্টবক্সে বাংলাদেশি এক ব্যক্তি লিখেছেন, 'তাহসান এর মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয় কে ধরছে।' এতেই চটে গেছেন সৃজিত। সেই কমেন্ট রিটুইট করে তিনি লিখেছেন, 'আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারির জন্য টাকা জমাচ্ছি!'

এই যুগেও বহু মানুষের মাঝে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করার বাজে স্বভাব আছে। সৃজিত-মিথিলা দম্পতিও এই মানুষগুলোর নোংরা স্বভাবের শিকার। সোশ্যাল সাইটে এরাই যাচ্ছেতাই ভাষায় সৃজিত-মিথিলাকে আক্রমণ করে থাকে। সৃজিতের ওই রিটুইটের কমেন্টবক্সে মিথিলা হাসির ইমো দিয়েছেন। এছাড়া ভক্তরা অনেক কমেন্ট করেছেন। শুভম আহমেদ যেমন লিখেছেন, 'দরকার কী সবকিছু উত্তর দেওয়ার? আপনাদের জন্য ভালোবাসা।' মধুরা লিখেছেন, 'মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করা কি আর বন্ধ করবে না এরা?'

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। ১১ বছর পর তাদের সুখের সংসারে ভাঙন ধরে। ২০১৭ সালের জুলাই মাসে উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এর পর গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয় দাম্পত্য শুরু করেন মিথিলা। এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status