ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস: বিশ্বকাপ থেকে ছিটকে গেলো চীনা প্রতিযোগীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:39 PM

করোনাভাইরাস: বিশ্বকাপ থেকে ছিটকে গেলো চীনা প্রতিযোগীরা

করোনাভাইরাস: বিশ্বকাপ থেকে ছিটকে গেলো চীনা প্রতিযোগীরা

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে জিমন্যাস্টিক্স বিশ্বকাপ ২০২০। কিন্তু এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিলো চীনের জিমন্যাস্টরা। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ থেকে তাদের নাম তুলে নেয়া হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।

এ মাসের শুরুতেই চীন থেকে অস্ট্রেলিয়ায় গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার সে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহের জন্য বর্ধিত করা হয়েছে। এর ফলে ফেব্রুয়ারির ২০-২৩ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলো চীনের প্রতিযোগীরা।

জিমন্যাস্টিক্স অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কিটি চিলার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপে চীন থেকে মোট ১২ জন প্রতিযোগীর অংশ নেয়ার কথা ছিলো। এর মধ্যে ছিলেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ঝ্যাং চেংলং। ঝ্যাং এর সতীর্থ ইউ হাও ও লিউ ইয়াংও ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। এছাড়াও ছিটকে গেছেন সাবেক অল-রাউন্ড বিশ্ব চ্যাম্পিয়ন জিয়াও রুয়েটাং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status