ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কলা বিক্রেতা সেজে পালিয়ে যাওয়া খুনিকে ধরল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:21 PM

কলা বিক্রেতা সেজে পালিয়ে যাওয়া খুনিকে ধরল পুলিশ

কলা বিক্রেতা সেজে পালিয়ে যাওয়া খুনিকে ধরল পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার দুই মাস পর খুনি স্বামী গোলজার হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

কলা বিক্রেতা সেজে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মিরপুরের মাটিকাটা এলাকা থেকে গোলজারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত গোলজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের ওহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কল্যান্দী গ্রামের মৃত কালু মিয়ার মেয়ে রুনা আক্তারের (২৭) সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের ওহিদ মিয়ার ছেলে গোলজার হোসেনের বিয়ে হয়। উপজেলার ছোট বিনাইরচর গ্রামের জুলহাসের বাড়িতে বসবাস করেছিলেন তারা। গত ১৬ ডিসেম্বর রুনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন গোলজার।

এরপর রুনা আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি নেন। এরই মধ্যে খবর পেয়ে রুনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায় রুনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। প্রতিবেদন পাওয়ার পর খুনিকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ।

আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাদুর রহমান বলেন, রুনা আক্তারের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার স্বামী গোলজারকে গ্রেফতারে অভিযান শুরু হয়। গোলজারের মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানা যায় ঢাকার মাটিকাটা এলাকায় রয়েছেন। পরে ওই এলাকার কলা বিক্রেতা সেজে গোলজারকে গ্রেফতার করা হয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status