ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এতিমখানায় আগুনে ১৫ শিশু নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:19 PM

এতিমখানায় আগুনে ১৫ শিশু নিহত

এতিমখানায় আগুনে ১৫ শিশু নিহত

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ শিশু নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে ওই এতিমখানায় আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর নষ্ট থাকায় মোমবাতি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।

কর্মকর্তারা জানান, নিহত শিশুদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে মারা যায়।

এতিমখানাটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিংয়ের সহায়তায় পরিচালিত হতো বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

সংস্থাটি হাইতিতে প্রায় একশ এতিমখানা পরিচালনা করে। তবে পুড়ে যাওয়া এতিমখানাটি অবৈধ ছিল বলে জানা গেছে।

দাতব্য সংস্থা লুমোস বিবিসিকে জানায়, হাইতিতে ৭৬০টির বেশি এতিমখানা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশের লাইসেন্স রয়েছে। এই এতিমখানাগুলোতে প্রায় ৩০ হাজার শিশু রয়েছে।

২০১০ সালের ভূমিকম্পের পর হাইতিতে এতিমখানার সংখ্যা বহুগুণ বেড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status