ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কাশ্মীর নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষেপেছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:18 PM

কাশ্মীর নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষেপেছে ভারত

কাশ্মীর নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষেপেছে ভারত

জম্মু ও কাশ্মীর নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের মন্তব্য নিয়ে ক্ষেপেছে ভারত। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় অ্যাখ্যা দিয়ে এরদোয়ানকে এ বিষয়ে ‘নাক না গলানোর’ আহ্বান জানিয়েছে নয়া দিল্লি।

শুক্রবার পাকিস্তান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান বলেছেন, ‘আমাদের কাশ্মীরি ভাইবোনরা দশকের পর দশক ধরে সমস্যার মধ্যে রয়েছেন। সম্প্রতি (ভারতের) একতরফা সিদ্ধান্তের কারণে এটি আরও তীব্র হয়েছে।’

গত বছর জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারির দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যকার যৌথ ঘোষণায়ও কাশ্মীর প্রসঙ্গটি আনা হয়েছে।

নয়াদিল্লি এই যৌথ ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছে, তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় ‘জম্মু ও কাশ্মীর নিয়ে যা যা এসেছে, আমরা তার সবই প্রত্যাখ্যান করছি। কারণ এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং পাকিস্তান থেকে ভারত ও এই অঞ্চলে প্রবেশ করা সন্ত্রাসীদের মারাত্মক হুমকিসহ প্রকৃত পরিস্থিতি নিয়ে বোঝার আহ্বান জানাচ্ছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status