ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দীপিকার প্রতিশোধ নিলেন রণবীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:07 PM

দীপিকার প্রতিশোধ নিলেন রণবীর

দীপিকার প্রতিশোধ নিলেন রণবীর

শিরোনাম পড়ে মনে হতে পারে, এই জুটির সুখের ঘরে কিসের আগুন লাগল! না, তেমন কিছু নয়, একে ভালোবাসার খুঁনসুটি বলতে পারেন।

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রিল লাইফে জুটি বেঁধে মুগ্ধতা ছড়িয়েছেন তারা। এখন দাম্পত্য জীবনেও মধুর সময় পার করছেন। ভক্তরা জানেন এই জুটির দাম্পত্য জীবন বেশ সুখকর।

গতকাল ভালোবাসা দিবসে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রণবীরের একটি ছবি পোস্ট করেন দীপিকা। এতে দেখা যাচ্ছে, ফেস মাস্ক পরে চোখ বন্ধ করে শুয়ে আছেন রণবীর। ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন: ‘আপনারা দেখতে পাচ্ছেন ক্লিওপেট্রা খুবই ব্যস্ত।’

ঘরের কথা এভাবে ইনস্টাগ্রামে শেয়ার করার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি রণবীরের। তিনিও সুযোগ খুঁজতে থাকেন দীপিকাকে জব্দ করার। বলা যায়, স্ত্রীর উপর মধুর প্রতিশোধ নিয়েছেন তিনি।

দীপিকার পুরোনো একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেতা। এতে দেখা যায়, রণবীরের ‘গলি বয়’ সিনেমার ‘আপনা টাইম আয়েগা’ গানটি গাইছেন দীপিকা। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে রণবীর লেখেন: ‘মনে হয় আমার চিয়ারলিডার পেয়ে গেছি।’ আর তা দেখে দীপিকার চক্ষু চড়কগাছ! তিনিও পাল্টা জবাব দেন ‘নোওওওও’ চিৎকারের মাধ্যমে। 

সঞ্জয় লীলা বানসালির ‘রাম লীমা’ সিনেমার শুটিং সেটে রণবীর-দীপিকার প্রেমের সম্পর্কের শুরু। এরপর দীর্ঘ ছয় বছর গোপনে প্রেম করেন তারা। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status