ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কারিনাকে ডেট করার আগে সাইফকে যে উপদেশ দিয়েছিলেন রানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 7:00 PM

কারিনাকে ডেট করার আগে সাইফকে যে উপদেশ দিয়েছিলেন রানি

কারিনাকে ডেট করার আগে সাইফকে যে উপদেশ দিয়েছিলেন রানি

কারিনা কাপুর এবং সাইফ আলি খানের প্রেম জীবনে রানি মুখার্জি যে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন সেটা হয়তো অনেকেরই অজানা। সুখী বিবাহিত জীবনের টিপস নাকি রানির কাছ থেকেই পেয়েছিলেন সাইফ, অন্তত এমনটাই দাবি অভিনেতার। সম্প্রতি কারিনার টক-শোয়ে এসে এমন নানা অজানা তথ্য ফাঁস করলেন তিনি।

সাইফকে কী বলেছিলেন রানি? সাইফের কথায়, রানি আমায় বলেছিল, এমন আচরণ করবে যেন তুমি কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছ। সম্পর্কের মধ্যে ‘জেন্ডার’ নিয়ে আসবে না। দুজনেই সমান। সম্পর্কে দুজনের অবদানই রয়েছে। যদি দু’জনেই কাজ কর, দেখবে আর কোনো সমস্যা হবে না।

সে কথাই নাকি অক্ষরে অক্ষরে মেনেছেন সাইফ। কারিনা নারী বলে কখনো তাকে দুর্বল মনে করেননি তিনি। সংসারে দু জনের অবদানই সমান। যে কোনো ব্যাপারে সিদ্ধান্তও দু’জনে একসঙ্গে নিয়ে থাকেন। আর সেটাই তাদের সুখী দাম্পত্যের মুলে ছিলো।

স্ত্রী-র তারিফ করে সাইফ বলেছেন, তুমি খুব গোছানো। যেভাবে তুমি ঘড়ি ধরে কাজ কর, তা সত্যিই প্রশংসনীয়।

২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে জন্ম হয় সাইফ-কারিনার ছেলে তৈমুর আলি খান।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status