ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মাঝ রাস্তায় 'বৌদি' বলে ডাক ভক্তের, তেড়ে গেলেন সারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:50 PM

মাঝ রাস্তায় 'বৌদি' বলে ডাক ভক্তের, তেড়ে গেলেন সারা

মাঝ রাস্তায় 'বৌদি' বলে ডাক ভক্তের, তেড়ে গেলেন সারা

পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথে এক দল ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছিলেন কার্তিক আরিয়ান। আচমকাই সেখানে উপস্থিত হন সারা আলি খান। সারাকে দেখেই সমবেত স্বরে চিৎকার, “কার্তিক ভাইয়া ভাবি আ গ্যয়া”। সারা গেলেন রেগে, তেড়ে গেলেন ভক্তের দিকে ।

না, কোনও সিনেমার দৃশ্য নয়। সম্প্রতি এরকমই একটি ভিডিও রাতারাতি ট্রেন্ডিং। ইমতিয়াজ আলির পরিচালিত কার্তিক-সারার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির শুট করতে পাহাড়ি জায়গায় গিয়েছিলেন তাঁরা।

স্টারসুলভ ব্যবহার কার্তিকের নেই বলেই ইন্ডাস্ট্রিতে সুনাম। তাই কাজের ফাঁকে পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছিলেন ফুটবল খেলতে। এমন সময়ে সারাকে সেখানে দেখতে পেয়েই একটি ছেলে কার্তিককে উদ্দেশ্য করে সারাকে শুনিয়ে ‘বৌদি’ বলতে থাকে।
সারাও ছাড়বার পাত্রী নন। ‘বৌদি কাকে বললি রে’, বলে তিনিও এগিয়ে যান সেই ছেলেটির দিকে। ওদিকে তখন কার্তিক হাসিতে ফেটে পড়েছে। তাই দেখে সারা তো রেগে লাল। কার্তিকই নাকি এমনটা বলতে বলেছেন, দাবি তাঁর। মারতেও যান কার্তিক কে, তবে তা নিছকই মজা।
তাঁদের ব্রেক আপ হয়েছে বেশ কিছু দিন আগেই। কিন্তু কার্তিক-সারাকে জুটি হিসেবে বেশ পছন্দ নেটাগরিকদের তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা আর ভিডিও। কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো প্রেম?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status