ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:12 PM

পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক

পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক

পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভে হাজারখানেক নেতাকর্মী অংশ নিয়েছে। পুলিশ ওই স্থান থেকে বিএনপির কয়েকজন নেতাকে আটক করেছেন বলে জানা গেছে।

এদিকে নেতা কর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় ভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

দুপুরের দিকে ওই স্থান থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক মিলন ও আরেক জনকে পুলিশ নিয়ে যায়। তবে তাদের আটক বা গ্রেফতার করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে তার মুক্তি দাবিতে গত ১২ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

ওই সমাবেশ থেকে নতুন করে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ বিক্ষোভ পালন করা হবে।

আজ বিকাল ৩টায় মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে বলে সেদিন এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status