ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সাড়ে ১০ কোটি রুপি দিয়ে কিনেও ম্যাক্সওয়েলকে পাচ্ছেন না প্রীতি জিনতা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:04 PM

সাড়ে ১০ কোটি রুপি দিয়ে কিনেও ম্যাক্সওয়েলকে পাচ্ছেন না প্রীতি জিনতা!

সাড়ে ১০ কোটি রুপি দিয়ে কিনেও ম্যাক্সওয়েলকে পাচ্ছেন না প্রীতি জিনতা!

১৩তম আইপিএল নিলামে প্রায় সাড়ে ১০ কোটি রুপি দিয়ে অস্ট্রেলিয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল প্রীতি জিনতার দল কিংস ইলাভেন পাঞ্জাব।

আর এখন গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএলে খেলাই অনিশ্চিত হয়ে গেছে। বিগ ব্যাশের ফাইনালে পাওয়া চোটের কারণেই তার আইপিএল অনিশ্চিত বলে জানা গেছে।

টুর্নামেন্ট শুরুর প্রায় মাস খানেক আগেই এমন খবরে দুশ্চিন্তার ছায়া নেমে আসল পাঞ্জাব শিবিরে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শুধু আইপিএল নয় জাতীয় দল থেকেও ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে।

এর কারণ হিসেবে সংস্থাটি জানায়, খুব শিগগিরই বাম হাতের কনুইয়ে অস্ত্রোপচারের উদ্দেশে চিকিৎসকের দ্বারস্থ হবেন ম্যাক্সওয়েল। যে কারণে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সে হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে থাকছেন না তিনি।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক ট্রেভর হর্নস জানান, ২১ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। কনুইয়ে চোট পাওয়ার কারণে ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়ান দলে নেয়া হয়েছে ডি আর্কি শর্টকে।

তিনি বলেন, ‘সফরের ঠিক আগেই ম্যাক্সওয়েল ছিটকে যাওয়ায় আমরা হতাশ। তবে গ্রীষ্মের শেষে সীমিত ওভারের সিরিজে ওকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’

গত বছর দেশের হয়ে টেস্ট খেলায় অংশ নিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে এবার কিংস ইলাভেনে চুক্তিবদ্ধ হলে তার ভক্তরা উচ্ছ্বসিত হন।

প্রসঙ্গত, ২০১৯-২০ মৌসুমে বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার অসাধারণ পারফরম্যান্সে নিজের দল মেলবোর্ন স্টার্স ফাইনালে ওঠে। আর ফাইনাল ম্যাচেই কনুইয়ে চোট পান ম্যাক্সওয়েল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status