ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতুড়ে ডাক্তারের ভুলে ঝরল গৃহবধূর প্রাণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:06 PM

হাতুড়ে ডাক্তারের ভুলে ঝরল গৃহবধূর প্রাণ!

হাতুড়ে ডাক্তারের ভুলে ঝরল গৃহবধূর প্রাণ!

নেত্রকোনার কলমাকান্দায় দুই হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রাণ ঝরল নাজমা বেগম নামে এক গৃহবধূর। মারা যাওয়া ওই গৃহবধূর স্বামীর অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে নাজমার শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে উপজেলা সদরের ড্রেইনপাড় এলাকায় মিম মেডিকেল হলের মালিক পল্লী চিকিৎসক মো. শহীদ মিয়ার কাছে যান ওই গৃহবধূর স্বামী মো. সাজল মিয়া।

এরপর ফার্মেসির চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ না দিয়ে নিজেই চিকিৎসা ব্যবস্থাপত্র দেন। ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তার ব্যবস্থাপত্র অনুযায়ী আরেক পল্লী চিকিৎসক মো. আলী আজগর নাজমার শরীরে গ্লুকোজ ৫% স্যালাইন ও অন্যান্য ইনজেকশন দিয়ে পুশ করেন।

এরপর ওই গৃহবধূর অবস্থা বেগতিক দেখে ওই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন। শুক্রবার রাতে ওই গৃহবধূর অবস্থা আরো অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান।

তিনি জানান, নাজমার শরীরে যে গ্লুকোজ ৫% স্যালাইনটি পুশ করা হয়েছিল এর মেয়াদ ছিল আগস্ট ২০১৮ পর্যন্ত।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়াদ উর্ত্তীণ ওই স্যালাইন পুশ করার কারণে নাজমার অবস্থার অবনতি দেখা দিয়েছে।  

এ ব্যাপারে পল্লী চিকিৎসক মো. শহীদ মিয়ার কাছে জানতে চাইলে মেয়াদ উর্ত্তীণ ওই গ্লুকোজ স্যালাইনসহ ব্যবস্থাপত্র দেয়ার কথা তিনি স্বীকার করেন।

শহীদ মিয়া বলেন, ওই সময়ে আমার চোখে মুখে ঘুম ঘুম ভাব থাকায় এ ধরণের ভুল হয়েছে। তবে যিনি পুশ করেছেন তার স্যালাইনের মেয়াদ আছে কিনা দেখে পুশ করা উচিত ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status