ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌ’নকর্মীদের মৃত্যু হলে লা’শ যা করা হয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:00 PM

যৌ’নকর্মীদের মৃত্যু হলে লা’শ যা করা হয়

যৌ’নকর্মীদের মৃত্যু হলে লা’শ যা করা হয়

দেশের সর্ববৃহৎ পতিতাপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়। এখানকার নারীরা যুগ যুগ ধরে অন্তহীন কষ্ট, গ্লানি, দুঃখ ও যন্ত্রণা, সামাজিক অবহেলা এবং নিষ্ঠুর আচরণের শিকার হয়ে অমানবিক জীবন যাপন করে আসছেন। দীর্ঘদিন ধরে দৌলতদিয়ার যৌ’নকর্মীদের নামাজে জানাজা হত না। ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও এতদিন জানাজা নামাজ ছাড়াই তাদের সৎকার হয়েছে। মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হতো কিংবা মাটিতে চাপা। সম্প্রতি জানাজা পেলেন দৌলতদিয়ার প্রবীণ যৌ’নকর্মী হামিদা বেগম। ৬৫ বছর বয়সী এই নারীর লা’শ ২ ফেব্রুয়ারি রাতে নামাজে জানাজার পর দাফন করা হয়।

সম্প্রতি বিডি২৪লাইভকে পতিতা কর্মী যুগ যুগ ধরে অন্তহীন কষ্টের কথা তুলে ধরেন। এই পতিতা বলেন, দিনে কোন পতিতা নারীর মৃত্যু হলে সারাদিন লা’শ রাখার পরে রাতে সেই লা’শ ভাসিয়ে দেয়া হতো। চুরি চামারি করে মানুষের অগোচরে লা’শ নদীতে ভাসিয়ে দেয়া হতো। আমরা আমাদের কাঁধে করে নিয়ে লা’শ ভাসিয়ে দিয়েছি। কোন পুরুষ মানুষ ছিল না।

‘যখন কোন যৌ’নকর্মী মৃত্যুবরণ করে তখন রাতে নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গিয়ে বালু ভর্তি কলসির সাথে রশি এক মাথা বেঁধে অপর মাথা লা’শের সাথে বেঁধে নদীর মাঝে ছেড়ে দেওয়া ততো।’ তিনি আরও বলেন, একটি শিশু বাচ্চা মারা গেলে তার লা’শ আশপাশের জমিতেই পুঁতে রাখার জন্য গিয়েছিলাম। তখন ওই জমির মালিক আমাদের দৌড়িয়েছে তখন আমরা লা’শ রেখেই পালিয়ে আসছি। সে বাচ্চা কিছুক্ষণ পরে নিয়ে আসা হলে রাতে নদীতে গিয়ে ফেলে দিয়ে আসছি। আপনি পর্যন্ত কতগুলি লা’শ নদীতে ভাসিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, হাজার হাজার লা’শ নদীতে ভাসিয়ে দিয়েছি তা বলে প্রকাশ করা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status