ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীপঙ্করকে ভ্যালেন্টাইন্স ডে-তে যে উপহার দিলেন দোলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:04 PM

দীপঙ্করকে ভ্যালেন্টাইন্স ডে-তে যে উপহার দিলেন দোলন

দীপঙ্করকে ভ্যালেন্টাইন্স ডে-তে যে উপহার দিলেন দোলন

কনকনে ঠান্ডার মধ্যেই বসন্ত এসেছিল দীপঙ্কর দে এবং দোলন রায়ের সংসারে। গত ১৬ জানুয়ারি এক শীতের রাতে প্রায় অগোচরে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল তাতে অবশ্য কেয়ার করেননি ওরা।

প্রেম দিবসে তাই ২২ বছর লিভ ইন সম্পর্কে থাকা দীপঙ্কর-দোলনের ভ্যালেনটাইন্স ডে’র প্ল্যান জেনে নিল আনন্দবাজার পত্রিকা। হাজার হোক বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা!

কী প্ল্যান? জিজ্ঞাসা করতেই খিলখিলিয়ে উঠলেন দোলন। যেন সদ্য প্রেমে পড়া কোনও অষ্টাদশী। আরে সে এক কাণ্ড। বুধবার কতগুলো গোলাপ কিনে এনেছিলাম। অল্প দাম পড়ল (হাসি)। আর বৃহস্পতিবার তো এমনিতেই সাঁই বাবার দিন। আমি আবার সাঁই বাবার ভক্ত। কাল ওঁকে গোলাপ দিয়েছিলাম। আজ সকালে সেই গোলাপই দীপঙ্করকে দিয়ে বললাম, এই নাও, ভ্যালেন্টাইন্স ডে গিফট। সাঁইবাবার প্রসাদ হিসেবেও নিতে পারো— বলেই এক চোট হাসলেন অভিনেত্রী। বউয়ের এই কীর্তি দেখে দীপঙ্কর কি আর হাসি চেপে রাখতে পারেন? সাঁইবাবাকে দেওয়া গোলাপ দিয়ে ভ্যালেন্টাইন্স গিফট! এ-ও সম্ভব?

প্ল্যান করেছিলেন অনেক কিছুই। ভেবেছিলেন সন্ধেবেলার দিকে একসঙ্গে কোথাও খেতে যাবেন, একটু লং ড্রাইভ, হাইওয়ের ধারে চাকিন্তু বাধ সাধল শুটিং। আজ সারাদিন অফ-ই নিয়েছিলেন দোলন। কিন্তু বেলা ১২টার সময় জানতে পারলেন যেতেই হবে শুটিংয়ে। আর কী? পেশাদারিত্বের খাতিরে অগত্যা ভ্যালেন্টাইন্স প্ল্যান বাদ।

আর দীপঙ্কর? দোলন বললেন, ওর জন্য খাবার অর্ডার করে দিয়েছি। বলেছি মনে করো আমি আর তুমি বাইরে কোথাও খেতে গিয়েছি

কলকাতার অভিনেতা দীপঙ্কর দে (৭৫) ও দোলন রায় (৪৯) এ বছরের ১৬ জানুয়ারি বিয়ে করেছেন। এ দিকে বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না–কাটতেই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর দে। হাসপাতালের বিছানা পর্যন্ত যেতে হলো তাকে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। ১৭ জানুয়ারি সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status