ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
হবু শ্বশুরের অসৎ চুমুতে বিয়ে ভাঙলেন কনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 5:57 PM

হবু শ্বশুরের অসৎ চুমুতে বিয়ে ভাঙলেন কনে

হবু শ্বশুরের অসৎ চুমুতে বিয়ে ভাঙলেন কনে

অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে, বাকি কেবল সাত পাকে বাঁধা৷ মঞ্চের একপাশে বসে কনে, তারই পাশে আদরের বোন৷ শ্বশুরবাড়ির লোকজন এসে নববধূকে আশীর্বাদ করে যাচ্ছেন৷ একই ভাবে হবু শ্বশুর মশাইও সেখানে এলেন৷ আর্শীবাদ করার পরেই হবু পুত্রবধুর কপালে উষ্ণ চুম্বন দিয়ে বসলেন৷ পাশাপাশি তার বোনকেও একটি চুমু দিলেন৷ ব্যস আর যায় কোথায়, রাগে অগ্নিশর্মা হয়ে বিয়ের আসর থেকে উঠে গেলেন কনে, সাফ জানিয়েদিলেন এ বিয়ে তিনি করছেন না৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের ফাররুখাবাদের ঘটনা৷

সংবাদমাধ্যমের খবর, নাগলা খাইরবান্দা গ্রামের বাসিন্দা পরমেশ্বরী দয়ালের মেয়ে রুচির সঙ্গে ইতাহের বাসিন্দা বাবুরামের ছেলে রাজেশের বিয়ে ঠিক হয়৷ বিয়ের প্রায় শেষ মুহুর্তে অতিরিক্ত উচ্ছাসে নববধূ রুচি ও তার বোন অনিতাকে চুমু খান বাবুরাম৷ এই কারণে বিয়েতে অস্বীকার করে রুচি৷ এমনকি বরযাত্রীদেরও ফিরে যেতে বলেন তিনি৷ বাবুরাম তার কাছে ক্ষমতা চাইলেও মন গলেনি তার৷ ঘটনা যায় পুলিশের কানেও৷

এই বিষয়ে রুচির ভাই ব্রিজেশ জানিয়েছেন, বিয়ে বাবদ প্রায় ২৭ হাজার টাকা ফেরৎ দেওয়ার আশ্বাস দিলে বরযাত্রীরা ফিরে যেতে রাজি হয়৷

অন্যদিকে, কোতয়ালি থানার আধিকারিক আরপি যাদব জানিয়েছেন, বরের বাড়ি থেকে কনে কে দেওয়া সমস্ত অর্থ ও উপহার ফেরত দেওয়া হয় ও উভয় পক্ষের সমঝোতায় সমস্যার সমাধান হয়৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status