ঢাকার সাভারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির আহমেদ গাজীপুরের বদ্ধবাজারের বাসিন্দা।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, ছিনতাই করে পালানোর সময় ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন সাব্বির। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত।