ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুগলের প্রকৌশলী হলেন মাদরাসাছাত্র আবরার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 11:28 PM

গুগলের প্রকৌশলী হলেন মাদরাসাছাত্র আবরার

গুগলের প্রকৌশলী হলেন মাদরাসাছাত্র আবরার

গুগলে নিয়োগ পেলেন মাদরাসা পড়ুয়া নাদিমুল আবরার। গত ১০ জানুয়ারি  পোল্যান্ডে অবস্থিত জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ওয়ারশ অফিসে প্রকৌশলী হিসেবে যোগ দেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান আবরার দাখিল পর্যন্ত পড়াশোনা করেছেন ফেনীর ঐতিহ্যবাহী মাদরাসা আল-জামিয়াতুল ফালাহিয়াতে। এরপর কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন দেশসেরা প্রতিষ্ঠান বুয়েটে।

গত বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে স্নাতক পাস করেন আবরার। পাসের পরপরই গুগল থেকে চাকরির অফার পেলে কালক্ষেপন না করে সেখানে যোগ দেন।

আবরারের চাচা অধ্যাপক ড. এনাম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।  কুমিল্লা বোর্ডের পরিচালক আব্দুল কাদের আবরারের বাবা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status