ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধেয়ে আসছে তুষারধস, পর্যটকরা পালাচ্ছেন! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 11:25 PM

ধেয়ে আসছে তুষারধস, পর্যটকরা পালাচ্ছেন! (ভিডিও)

ধেয়ে আসছে তুষারধস, পর্যটকরা পালাচ্ছেন! (ভিডিও)

ভারত শাসিত উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকায় একাধিক ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে বেশ কয়েকজন সেনাসদস্য। পরে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত হয়েছেন ১০ জন ।

এদিকে হিমাচল প্রদেশের টিঙ্কু নালায় ৫ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে আসা তুষার ধসের দৃশ্য ক্যামেরায় ধরে রাখলেন দেশটির এক সরকারি কর্মকর্তা। নাভেদ ট্রুম্বু নামের ওই কমকর্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল তুষারের স্তুপ পাহাড় থেকে গড়িয়ে নেমে আসছে রাস্তা দিয়ে। কিছু পর্যটক সেই দৃশ্য কামেরাবন্দি করছিলেন। আর পেছন থেকে অনেকে চিৎকার করে তাদের পিছিয়ে যাওয়ার জন্য সাবধান করে দিচ্ছেন। একপর্যায়ে স্থান ত্যাগ করলেন পর্যটকরা।    

এদিকে, শনিবার ভারী তুষারপাতের কথা মাথায় রেখে তুষারধসের সতর্কবার্তা জারি করেছে হিমাচল প্রদেশ সরকার। বলা হয়েছে তুষার ধস হতে পারে কুলু, সিমলা, লাহুল-স্ফিতি, কিন্নুরকে। তাই ওই অঞ্চলগুলোতে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status