ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এমফিল ১ম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 10:55 PM

এমফিল ১ম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক

এমফিল ১ম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক

এমফিল ১ম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাতীয় দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও বাংলাদেশ বিষয়ে এমফিল করছেন এ তারকা ব্যাটসম্যান।

এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন মুশফিক। চার বছর আগে ১ম শ্রেণী পেয়ে মাস্টার্স শেষ করেন তিনি।

এমফিল কোর্সের ১ম পর্বের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মি. ডিপেন্ডেবল। আর এক পর্ব উত্তীর্ণ হলেই এমফিল সম্পন্ন হবে। এরপর পিএইচডির পথে এগুতে পারবেন মুশফিক।

২০০৫ সালে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেন মুশফিকুর রহিম। ৩২ বছর বয়সী এ ক্রিকেটার এখন পর্যন্ত ৬৮টি টেস্ট, ২১৬টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status