ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অন্তর্জালে ভুতুড়ে বাচ্চার ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 10:57 PM

অন্তর্জালে ভুতুড়ে বাচ্চার ছবি ভাইরাল

অন্তর্জালে ভুতুড়ে বাচ্চার ছবি ভাইরাল

নবজাতকের উপর নজর রাখার জন্যে মনিটর কিনে এনে চমকে গেলেন শিশুর অভিভাবকরাই। ওই মনিটরের অনস্ক্রিনে বাচ্চাটির যে ছবি ধরা পড়ে তা দেখে মনে হবে যেন কম বাজেটের কোনও ভয়ের সিনেমার ছবি সেটি।

নবজাতকের মা এলিস ব্যানিস্টার বলেন যে তাঁর বাচ্চা ফিনের উপর নজর রাখার জন্যে তিনি ওই মনিটরটি কিনে এনেছিলেন। কিন্তু তাতে যেভাবে ফিনকে দেখতে লাগছিল, তা দেখে হাসবেন না কাঁদবেন তা ঠিক করতে পারছিলেন না তিনি। ওই বাচ্চাটির অভিভাবক হিসাবে তাঁর শুধু এটাই মনে হয়েছিল যে ওই বেবি মনিটর কেনার সিদ্ধান্তটি একেবারেই ভুল ছিল।

“যখন আমি প্রথম ওই মনিটরের দিকে তাকালাম দেখতে পেলাম যে ফিন নিঃশব্দে কম বাজেটের হরর মুভির মতো ওই মনিটরের দিকে তাকিয়ে আছে। ওই রকম ছবি দেখে প্রথমে আমি খুব একচোট হেসে নিই”, বলেন বাচ্চাটির মা ব্যনিস্টার ।

“এটা এতটাই ভয়ঙ্কর হাস্যকর ছিল যে আমি এটি বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাটে ভাগ করে নেওয়ার জন্য একটা ছবিটি তুলে নিয়েছিলাম, কিন্তু এটা যে এভাবে ভাইরাল (Viral Picture) হয়ে যাবে তার সম্বন্ধে আমার কোনও ধারণা ছিল না!”, বলেন তিনি।

দিন তিনেক আগে টুইটারে পোস্ট করা ছবিতে মনিটরের রঙের কারণে বেবি ফিনের চোখটি জ্বলজ্বল করছিল এবং তাঁর ত্বক নীল দেখাচ্ছিল।

ছবিটি ৪ লক্ষেরও বেশি ‘লাইক’ পেয়েছে এবং অসংখ্য মন্তব্য সহ ভাইরাল হয়েছে। ওই ছবিটি দেখে এক একজন এক একরকম ভাবে অভিব্যক্তি প্রকাশ করেন।

কেউ কেউ আবার ওই ছবিটি দেখে নিজের বাচ্চার মনিটরের আজব ছবিও শেয়ার করেন।

কোনও ভুতুড়ে শিশুর ছবি ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করার ঘটনা এই প্রথম নয়। মাত্র কয়েক সপ্তাহ আগে, একজন মা তার ছেলেকে দেখে “ভূতের বাচ্চা” ভেবে ভয় পেয়েছিলেন। সেই ঘটনাও ভাইরাল হয় সেই সময়। সুত্র: এনডিটিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status