এ সময় তিনি জানান, সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ।
এদিন সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম, কিন ব্রিজের মোড়, মার্কাজ পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি।
এসব স্থান থেকে একজন ক্রেতা দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।