ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাসা থেকে বের হন না পাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 4:00 PM

বাসা থেকে বের হন না পাপন

বাসা থেকে বের হন না পাপন

যেকোনো ম্যাচের আগে প্রিভিউ আর ম্যাচের পর নিয়মিতই রিভিউ দিয়ে থাকেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কোচ-অধিনায়ক কিংবা নির্বাচকদের চেয়ে তার বক্তব্যই এখন বড় হয়ে দাঁড়ায়। গতকাল ইন্দোরে ভারতের কাছে ইনিংস এবং ১৩০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষ হয়েছে ৩ দিনে। এর আগে টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জয়ের কাছে গিয়েও হেরেছে টাইগাররা। দলের এমন বাজে পারফর্মেন্স নিয়েই সাংবাদিকদের নিজের হতাশার কথা জানান বিসিবি প্রধান। পাশাপাশি তিনি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ক্ষোভ ঝাড়েন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নাজমুল বলেন, 'টেস্টের আগেই মন ভেঙে গেছে। টেস্ট তো পরে। প্রথম কথা হচ্ছে এবারের এই সিরিজে অনেক আশা ছিল টি-টোয়েন্টিতে আমরা জিতব। এর আগে তিন তিনবার ভারতের সঙ্গেই আমরা একেবারে শেষ বলে, শেষ ওভারে জেতা ম্যাচ হেরে এসেছি। বিশ্বকাপ বলেন, নিদাহাস ট্রফি বলেন এমনকি এশিয়া কাপ ফাইনাল বলেন। আমরা কিন্তু প্রতিবার শেষ মুহূর্তে গিয়ে হেরে এসেছি। এর মধ্যে নিশ্চিত জেতার কথা ছিল অবশ্যই বিশ্বকাপের ম্যাচটা এবং নিদাহাস ট্রফি। এই দুইটাতে হারার কোনো কারণই নেই।'

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর থেকে নাকি বাসা থেকে বের হন না পাপন। এমন কথা জানিয়ে তিনি বলেন, 'আমার মনে প্রাণে বিশ্বাস ছিল আমরা জিতব। এই রকম একটা সাহস ছিল এবং প্রথম ম্যাচটা ভালো খেলেছি আমরা। দ্বিতীয় ম্যাচটা ওরা ভালো খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। কিন্তু তৃতীয় ম্যাচটা নিশ্চিত জেতা ম্যাচ। এই হারটা এখন আমি নিজেই হজম করতে পারিনি। আমি বাসা থেকেই বের হই না। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কোথাও যেতেই চাই না। আমি এখনো নিজে এটা মেনেই নিতে পারছি না এই ম্যাচটাও হারব।'

একইসঙ্গে বিসিবি প্রধান ক্ষোভ ঝাড়েন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর, 'মিঠুন যদি এই রান করতে পারে, আমাদের টি-টোয়েন্টির বাকি যারা প্লেয়ার; যারা এত বছর ধরে পরিচর্যা করছি। যাদের পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করছি। শুধু আপনি হিসেব করে দেখেন সৌম্য, লিটন, মুশফিক, রিয়াদ; এদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তো আমাদের আর নেই। এরা যদি ১০ করে ৪০ রানও করত, আমরা সেদিন ম্যাচ জিতে জেতাম। কারণ বাকি যে ৭ রান থাকে ওটা বাকিরা করে নিত। ফাইনালে যদি অভিজ্ঞদের কাছ থেকে পারফরম্যান্স না পাই, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। এরা তো কেউ খারাপ খেলোয়াড় না। হয় না কেন জানি, কে জানি ভারতের সঙ্গে এলে এটা বেশি হয়।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status