ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এক হাজার শিক্ষার্থীর শৌচাগার একটি, স্কুলে যাওয়া বন্ধ করল ছাত্রীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 11:51 PM

এক হাজার শিক্ষার্থীর শৌচাগার একটি, স্কুলে যাওয়া বন্ধ করল ছাত্রীরা

এক হাজার শিক্ষার্থীর শৌচাগার একটি, স্কুলে যাওয়া বন্ধ করল ছাত্রীরা

পুরো স্কুলে মাত্র একটি শৌচাগার। সেটাও ‌আবার পাশের আরেকটি স্কুলের ছাত্র থেকে শুরু করে স্কুলে ক্যাম্প করা জওয়ান– সবাই ব্যবহার করে। ফলে বাধ্য হয়ে ছাত্রীদেরও একই শৌচাগার ব্যবহার করতে হয়। সে কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ভারতের বিহারের রাজধানী পাটনার মইন–উল–হক স্টেডিয়ামের কাছে অবস্থিত বাপু স্মার্ক গার্লস স্কুলের ছাত্রীরা।

১৯৫০ সালে ওই স্কুল স্থাপন করেন ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বোন সুন্দরা দেবী। ২০১২ সালে বাজার সমিতি রোডের বর্তমান ঠিকানায় সেটি স্থানান্তর করা হয়। পাশেই রয়েছে সরকারি বয়েজ (ছেলেদের) স্কুল।

সব মিলিয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে। এদিকে, স্কুলের প্রিন্সিপাল অবশ্য জানান, স্কুলে দু’‌টি শৌচাগার থাকলেও গত তিন মাস ধরে ওই স্কুলেই আবার সেনাবাহিনীর ক্যাম্প চলছে। তারাই নিচের শৌচাগারটি ব্যবহার করে থাকেন।

আর সেজন্য উপরের শৌচাগারটি ব্যবহার করে ছাত্র–ছাত্রীরা। ফলে ছেলেমেয়ে নির্বিশেষে একই শৌচাগার ব্যবহার করতে বাধ্য হয়। এরই মধ্যে স্কুলের পক্ষ থেকে এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব স্কুল থেকে জওয়ানদের ক্যাম্প সরানোর চেষ্টা চলছে। না-হলে ছাত্রীরা ওই শৌচাগারটি ব্যবহার করতে পারছেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status