ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিপিএলে এক বিদেশির দাম ৮৫ লাখ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 11:30 PM

বিপিএলে এক বিদেশির দাম ৮৫ লাখ!

বিপিএলে এক বিদেশির দাম ৮৫ লাখ!

শুরু হয়ে গেল বিপিএল উন্মাদনা। প্রতিবারের মতো এবারও মাঠে গড়াবে চার-ছক্কার এই টুর্নামেন্টটি। সেজন্য দল গোছানোর কাজটাই এখন বাকি। তার আগে শনিবার (১৬ নভেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটের খসড়া প্রকাশ করেছে বিসিবি। যেখানে দেশি ক্রিকেটারের পাশাপাশি রয়েছে একঝাঁক বিদেশিও।

মোট ৪৩৯জন বিদেশি ক্রিকেটারের জায়গা হয়েছে এই ড্রাফটে। রোববার (১৭ নভেম্বর) ওই তালিকা থেকে দল গঠন করবে অংশ নেওয়া সাতটি টিম।

এবারও বিদেশিদের সর্বোচ্চ দাম ‘এ প্লাস’ ক্যাটাগরির। যেখানে একজন খেলোয়াড়কে দলে ভেড়াতে গুনতে হবে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।

মোট খেলোয়াড়ের মধ্যে ১১জন থাকবেন এই ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। আর ১৫জন ‘এ’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির প্রত্যকের দাম পড়বে ৭০ হাজার ডলার করে।

যতদূর জানা গেল, এ বছর বিদেশি কোটায় সর্বোচ্চ দাম উঠতে পারে পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রিলে রুশো, পাকিস্তানের শোয়েব মালিক, পেসার হাসান আলী, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ছাড়াও কয়েকজনের। যারা কিনা নিলামে ৮৫ লাখ টাকা পযর্ন্ত বিক্রি হতে পারেন।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। এরপর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে এবার অংশ নেবে সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status