ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির ছাত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 10:07 PM

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির ছাত্র

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির ছাত্র

ঝিনাইদহের শৈলকুপায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা স্কুলছাত্রী ভাটই মাধ্যমিক বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা জানান, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে পড়া শেষ করে বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিলেন তিনি। বাড়ির বাইরে যাওয়া মাত্রই রিফাত তার ৩ জন সহযোগিসহ জোরপূর্বক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে বাড়ির পাশের কলাবাগানে ফেলে রেখে যায়।

পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. মার্ফিয়া নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন। তিনি শনিবার বিকেলে জানান, একজন দ্বারা শিশুটি ধর্ষিত হয়েছে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত এখনো ধরা পড়েনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status