ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 10:06 PM

রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারা!

রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারা!

পেঁয়াজই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে এ সবজি। ফলে দাবি এ ফসল চুরির আশঙ্কাও বেড়েছে। এ কারণে ক্ষেত থেকে উঠতি পেঁয়াজ চুরির ভয়ে লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলের কৃষকরা রাত জেগে ক্ষেতে পাহারা বসিয়েছেন।

অল্পদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে দাবি করে কৃষকরা জানিয়েছেন, এ পেঁয়াজ বাজারে এলেই দাম অনেকটা কমে যাবে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম, হাসান আলী, খোরশেদ আলম জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ক্ষেতের পেঁয়াজ তুলতে পারবেন। রোদে শুকিয়ে নেয়ার পরেই তারা বিক্রির জন্য বাজারে তুলতে পারবেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।

উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের কৃষক জমির উদ্দিন বলেন, প্রতিবারের মতো এবারও চরাঞ্চলে এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। চরাঞ্চলের জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পায় আর পেঁয়াজের ফলনও ভাল হয়। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। প্রতি বিঘায় ৩০ মণ থেকে ৩৫ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম, এম জামান শাহীন জানান, এ বছর এখানকার কৃষকরা পেঁয়াজ চাষে লাভবান হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status