ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রকাশ্যে স্কুলছাত্রীর উপর হামলে পড়লো ছাত্রলীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 8:53 PM

প্রকাশ্যে স্কুলছাত্রীর উপর হামলে পড়লো ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে স্কুলছাত্রীর উপর হামলে পড়লো ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণীর উপর প্রকাশ্যে এক ছাত্রলীগ নেতা কু-প্রস্তাব দিয়ে শ্লীলতাহানী ও উত্যক্ত করার অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার থানায় মামলাটি নথিভুক্ত হয়। তবে পুলিশ অভিযুক্তকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ধামদী গ্রামের বাসিন্দা মেয়েটি আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গেল বছর দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় এ বছর ফের পরীক্ষায় বসবে সে। চরনিখলা এলাকার একটি ভাড়া বাসায় থেকে মেয়েটি পড়ালেখা চালিয়ে যাচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকানে সে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। গত বুধবার ছাত্রীটি কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে যাওয়ার জন্য ঈশ্বরগঞ্জ খেলার মাঠ এলাকায় যেতেই ইমরান হাসান সিজান ছাত্রীটির উপর হামলে পড়ে। একইসঙ্গে কুপ্রস্তাবসহ শ্লীলতাহানীর চেষ্টা চালায়।

সিজান ধামদী গ্রামের শামছুল্লাহ নান্টুর ছেলে। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে সহযোগীদের নিয়ে পালিয়ে যায় সিজান। ওই অবস্থায় ছাত্রীটির মা তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ঘটনার দিনে বিকেলে সিজান ওই ছাত্রীর বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতে থাকে।

এসময় ওই ছাত্রীর গোষ্ঠির লোকজন উত্ত্যক্তের কারণ জিজ্ঞাস করলে সিজান ক্ষুব্ধ হয়ে তার প্রস্তাবে রাজি না হলে ছাত্রীটির পরিবারের সবাইকে গুলি করে হত্যা ও ছাত্রীটিকে এসিড দিয়ে ঝলসানোর হুমকি দেয়।

বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মা বাদি হয়ে ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগটি শনিবার সকালে মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, ওই ছাত্রীকে শ্লীলতাহানী ও উত্ত্যক্তের অভিযোগ মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status