ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শ্যালকের স্ত্রীকে দুলাভাইয়ের ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 2:39 PM

শ্যালকের স্ত্রীকে দুলাভাইয়ের ধর্ষণ

শ্যালকের স্ত্রীকে দুলাভাইয়ের ধর্ষণ

বগুড়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলীকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থেকে স্থানীয় এক ফটোকপির দোকানে কাজ করতো।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যায়। সেখানে তার শ্যালকের স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়ালগাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ধর্ষককে আটকের পাশাপাশি ভিকটিমকে আমাদের হেফাজতে নিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status