ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বন্ধুরা মিলে হত্যা করলো অটোচালককে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 1:40 PM

বন্ধুরা মিলে হত্যা করলো অটোচালককে

বন্ধুরা মিলে হত্যা করলো অটোচালককে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করে এর মালিক মাওলা (১৬) কে হত্যা করেছে তারই বন্ধুরা। আর হত্যার পর মরদেহটি পূর্বাচলের ১০ নং সেক্টরের ১৬ নাম্বারের একটি প্লটের বাউন্ডারীর ভেতরে লুকিয়ে রাখে তারা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার মাওলাকে না পেয়ে একটি নিখোঁজ ডায়েরী করেন তার পিতা এখলাস আলী। আর সে জিডির সূত্র ধরেই দারোগা নাজিম উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে অভিযোগের তথ্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তার করে। পরে আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী পূর্বাচল থেকে ওই অটোচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মালিকসহ অটো ছিনতাইয়ের ঘটনায় একটি সাধারন ডায়েরীর ভিত্তিতে পাইস্কা এলাকার ছানাউল্লাহর ছেলে কাউসার, তারৈল এলাকার মানিকের ছেলে নাসিম ও পাইস্কার মান্নানের ছেলে সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিষয়টি প্রেমঘটিত। তবে এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তাদের দেয়া তথ্যেই মাওলার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নিহত মাওলার পিতা এখলাস আলী বলেন, তার ৩ মেয়ে ১ ছেলের মধ্যে একমাত্র ছেলে মাওলা। সে মায়ারবাড়ি থেকে আতলাপুর রোডে অটো চালিয়ে সংসার চালাতো। গত বুধবার একইভাবে অটো চালাতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে নাজিম উদ্দিন দারোগা হতাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং মাওলার মরদেহ উদ্ধার করে।

এ সময় তার ছেলে হত্যার বিচার চান তিনি। এদিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status