ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সু চির বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 10:51 AM

সু চির বিরুদ্ধে মামলা

সু চির বিরুদ্ধে মামলা

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর চরম নির্যাতনের ঘটনায় দেশটির নেত্রী অং সান সু চিসহ দেশটির কয়েকজর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রোহিঙ্গা ও লাতিন আমেরিকার মানবাধিকার গোষ্ঠী এই মামলা দায়ের করেছে।

মামলায় দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইয়াংসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে আইনজীবী টমাস ওজি বলেন, মামলার অভিযোগে মিয়ানমারের গণহত্যায় জড়িত ব্যক্তিদের নিষেধাজ্ঞাসহ শাস্তি চাওয়া হয়েছে। তাঁদের অন্য কোথাও মামলা করার সুযোগ না থাকায় আর্জেন্টিনার আদালতে মামলা করা হয়েছে।

বার্মা রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট তুন খিন বলেন, দশকের পর দশকজুড়ে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। হত্যার মতো কর্মযজ্ঞ চালিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করছে।

সোমবার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে আরেকটি মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির আইনমন্ত্রী আবু বকর তাম্বাদোউ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status