নিজ কোলেই মেয়ের মর্মান্তিক মৃত্যু, বর্ণনা দিলেন মা
নতুরন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 November, 2019, 11:04 AM
নিজ কোলেই মেয়ের মর্মান্তিক মৃত্যু, বর্ণনা দিলেন মা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় সব চেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল থেকে মৃত্যু কেড়ে নিল ছোট্ট সোহাকে। আর্তনাদও তাই করতে পারছেন না মা নাজমা। একটু পর পর কুকড়ে যাচ্ছে অসহ্য ব্যথায়। নাজমা বেগম বলেন, ‘কিছু কইতে পারি নাই, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো এসে অন্ধকার হয়ে এসে সব গুড়া করেলাইচে। আমার মেয়ে ছিলো আমার কোলে ঘুমে। আমার কোল থেকে পড়ে গিয়ে চাপ খেয়ে জায়গায় মরে গেছে আমার বুকের উপরে। বাবা চেতনা হারাচ্ছেন বার বার। জেগে থাকলে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি মনে করে গুমরিয়ে উঠছেন।
কসবার ভয়াবহতার সাক্ষী এখন রাজধানীর পঙ্গু হাসপাতাল। বাবার লাশ দাফন করে ফিরতে গিয়ে ৩ ভাই বোনের ঠিকানা হাসপাতালের বিছানা। এখনও জানেন না বাবার পাশে একদিন বাদেই শায়িত হয়েছেন তাদের মাও।
এদিকে আহতদের দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। কসবা ট্রাজিডির ঘটনায় এ পর্যন্ত ১০ জন ভর্তি আছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে।