ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জোরদার নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 11:29 AM

জোরদার নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন

জোরদার নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। নতুন নেতৃত্ব বাছাই করতে শুক্রবার (২৫ অক্টোবর) শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে নির্বাচন।

সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তবে সকাল থেকে বৃষ্টি কারণে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না। নেই উৎসবের আমেজও। কেবল বিভিন্ন পদের প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় চোখে পড়ছে এফডিসিতে। তবে ধীরে ধীরে ভোটার বাড়বে বলে প্রত্যাশা প্রার্থীদের।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

ভোট গ্রহণ উপলক্ষে এফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। শুধু ভোটাররা এফডিসি গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করবেন। এছাড়া সাংবাদিকদের জন্য বিশেষ পরিচয়পত্র দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯।

নির্বাচন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন জানান, ‘সুন্দর নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা পদক্ষেপ নেয়া দরকার নিয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আসবেন।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্যের ১১ পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status