ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 7:58 PM

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ ২ বিজিবি সদস্যরা দমদমিয়া এলাকায় নাফ নদীর কেওড়া বনে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে, ২৩ অক্টোবর টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়াক মেজর শরিফ উদ্দিন জোমাদারের নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা বিএসপিখালের নিকট কৌশলগত অবস্থান নেই।

এসময় ৪/৫জনের একটি দল রাত ৩টার দিকে হাজিরখাল হতে ২০০ মিটার উত্তরে কেওড়া বাগানের দিকে চলে যেতে দেখে ধাওয়া করলে অন্ধকারে সুযোগে কেওরা বাগানের পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি জওয়ানরা কেওড়া বাগান এলাকায় তল্লাশি করে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা গুলো টেকনাফ বিজিবির সদর দপ্তরে জমা রাখা হইছে যা পরবর্তী প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধংস করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status