|
স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং রক্তচাপ বাড়ার জন্য দায়ী কে?
নতুন সময় ডেস্ক
|
![]() স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং রক্তচাপ বাড়ার জন্য দায়ী কে? তবে জানলে অবাক হবেন, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা এই একটি জিনিসই স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং রক্তচাপ হওয়ার কারণ। আর তা হচ্ছে লবণ। শুধু লবণ খেলেই রক্তচাপ বাড়া থেকে শুরু করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পর্যন্ত ঘটে যেতে পারে, এমনই পরিষ্কার জানিয়ে দিল WHO। সংস্থা সূত্রে জানা যায়, দিনে ৫ গ্রামের বেশি লবণ খেলে শরীরের পক্ষে আসতে পারে ঘোরতর বিপদ। সমীক্ষার মাধ্যমে জানা গেছে বেশি খাওয়ার জন্য প্রতিবছর ১৬ লাখের বেশি লোক মারা। যেখানে এশিয়ার লোকের সংখ্যা সব থেকে বেশি। দিনে ৫ গ্রামের বেশি লবণ খেলে রক্তের পাশাপাশি স্বাস্থ্যও নষ্ট হতে শুরু করে। সারা পৃথিবীতে এশিয়ায় সব থেকে বেশি লবণের ব্যবহার করে থাকে। এর পাশাপাশি সবথেকে বড় খবর হল, এই মহাদেশের ভারতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গড়ে প্রায় ১০ গ্রাম নুন খেয়ে থাকে। যা অন্যান্য দেশে এর অনেকটাই কম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
