|
মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন!
নতুন সময় ডেস্ক
|
![]() মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন! এই মানসিকভাবে অক্ষম ব্যক্তি অসুস্থ সত্ত্বেও পুরো কোরআন মুখস্ত করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আবদুল্লাহর পরিবার চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারেন, আবদুল্লাহ লিখতে ও পড়তে পারবে না। তাই তাকে স্কুলেই ভর্তি করানো হয়নি। তার জীবনের অধিকাংশ সময় হাসপাতলেই কেটেছে। এদিকে আবদুল্লাহ কোনো মাদরাসায় ভর্তি না হয়েই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ক্ষমতা ছাড়াই হৃদয় দিয়ে পুরো কোরআন মুখস্ত করায় অনেকেই বিস্মিত হয়েছেন। সৌদি বংশোদ্ভূত মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি শুধু মানসিক অসুস্থই নয়, বরং তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গেও রয়েছে নানা অসঙ্গতি। আবদুল্লাহর ভাই মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সে শারীরিক সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। জন্মের পর তার একটি মুত্রনালী নষ্ট হয়ে যায়। একটি মাত্র পেলভিস নিয়েই বেঁচে আছে। তিনি আরো বলেন, এটা আল্লাহর মেহেরবানী এবং তার ঐকান্তিক প্রচেষ্টার কারণেই পুরো পবিত্র কোরআন মুখস্ত করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
