ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
অনলাইনে ক্যাসিনোর হোতা সেই সেলিমের তথ্যে গুলশানে র‌্যাবের অভিযান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 10:37 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 1 October, 2019, 2:26 AM

অনলাইনে ক্যাসিনোর হোতা সেই সেলিমের তথ্যে গুলশানে র‌্যাবের অভিযান

অনলাইনে ক্যাসিনোর হোতা সেই সেলিমের তথ্যে গুলশানে র‌্যাবের অভিযান

থাই এয়ারলাইন্স থেকে আটক অনলাইনে ক্যাসিনো ব্যবসার হোতা আওয়ামী লীগ নেতা সেই সেলিম প্রধানের তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২এর একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সোমবার রাত ৯টার পর থেকে গুলশানের ওই বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাবের একটি দল।

এর আগে দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে থাই এয়ারলাইন্সের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। তার বাড়ি নারায়ণগঞ্জে। র‌্যাব জানায়, আটক সেলিমের বিরুদ্ধে অনলাইনে অবৈধ ক্যাসিনো ও জুয়া চালানোর অভিযোগ রয়েছে। সূত্র জানায়, আটক সেলিম প্রধান বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার সহযোগী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status