ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
পত্নীতলায় আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Monday, 17 August, 2026, 4:46 PM

পত্নীতলায় আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক

পত্নীতলায় আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক

নওগাঁর  বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আউশ ধানের পরিচর্যা।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আউশ মৌসুমে প্রায় ৬ হাজার ৭ শ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮,৫৬,৯৮সহ  বিভিন্ন জাতের আউশ ধান চাষ করা হয়েছে।আউশ ধানের ভালো ফলনের জন্য কৃষকদের কৃষি অফিস থেকে  বিভিন্ন মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আউশ ধান পরিচর্যায় সময় পার করছেন  কৃষিশ্রমিক ও কৃষকেরা।

উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত (৫৬) জানান,তিনি এ বার প্রায় ৩ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন।ফলন ভালো পাবার জন্য বালাইনাশক প্রয়োগ করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আশা করা যায় এবার আউশ ধানের ফলন ভালো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status