ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 17 August, 2026, 4:47 PM

দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল চেকপোস্টে পুলিশের তল্লাশিকালে ৪০০ পিস ইয়াবাসহ হক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝাঞ্জাইল চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। আটক হক মিয়া (২৮) দুর্গাপুর উপজেলার মিনকিফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট পার্টির ইনচার্জ এসআই হারুন একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিলেন। এ সময় এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ওইব্যক্তি তার পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এসময়, দায়িত্বপ্রাপ্ত এসআই হারুন তাকে ধাওয়া করে আটক করেন এবং বাস কাউন্টারে নিয়ে আসেন। পরে পুলিশ সদস্যগণ এবং উপস্থিত সাক্ষীদের সামনে ওই প্যাকেট খুলে দেখতে পান, এতে দুটি কালো জিপার প্যাকেটে মোট ৪০০ পিস ইয়াবা রাখা রয়েছে। পরে ওই ইয়াবা টেবলেট গুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে দুটি কালো জিরার প্যাকেটে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ছিল। জব্দকৃত মালামাল এসআই ফিরোজ আল মামুন জব্দ করেন।

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের তৎপরতায় ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের এমন তৎপরতায় মাদক পরিবহন ও বিস্তার রোধে চেকপোস্ট গুলোতে আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এলাকা থেকে মাদক নির্মুলে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status