ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
বন্ধুদের গল্পের আড্ডায় আ.লীগ নেতাকে কুপিয়ে চলে গেল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:06 AM

বন্ধুদের গল্পের আড্ডায় আ.লীগ নেতাকে কুপিয়ে চলে গেল দুর্বৃত্তরা

বন্ধুদের গল্পের আড্ডায় আ.লীগ নেতাকে কুপিয়ে চলে গেল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজারস্থ সোনালী ব্যাংকের নিচে আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট শফি উদ্দীনকে (৫৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে। আহত শফি উদ্দীন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে অ্যাডভোকেট শফি উদ্দীন জেলা শহরের রেলবাজারস্থ জামে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে সোনালী ব্যাংকের নিচে একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ১০/১২ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুম (২১), খেলাফত (২০), ইমন (২৪), শান্ত (২২), মেহেদী (২১), আকাশ (২৫) ও নান্টুকে (২০) আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে শফি উদ্দীনকে কোপানো হয়েছে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status